Home জাতীয় বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা: ওবায়দুল কাদের

বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা: ওবায়দুল কাদের

0
99

নজর২৪, ঢাকা- বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে তাণ্ডব করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।

 

এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ রাসেলের কবলে পুষ্পস্তবক অর্পণ করেন। পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহীদদের কবরেও এ সময় শ্রদ্ধা জানানো হয়।

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘যে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে শিশু রাসেল নিহত হয়েছিল, তাদের ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে বিএনপি।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, গতকাল রাতে রংপু‌রের পীরগঞ্জে জে‌লেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার এক‌টি উদাহরণ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কর‌তে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হ‌য়ে‌ছে। এসব বিষ‌য়ে সবসময় খোঁজখবর রাখ‌ছেন প্রধানমন্ত্রী।

 

সাম্প্রদায়িকতার ডালপালা এখনও বাংলাদেশে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শেখ রাসেলের জন্মদিনে প্রত্যয় হোক সাম্প্রদায়িক বিষবৃক্ষ উপড়ে ফেলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here