Home দেশের খবর চট্টগ্রাম সেন্টমার্টিনে আটকা পড়েছেন আড়াইশো পর্যটক

সেন্টমার্টিনে আটকা পড়েছেন আড়াইশো পর্যটক

0
118

নজর২৪, চট্রগ্রাম- বৈরী আবহাওয়ার কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন দুই থেকে আড়াইশো পর্যটক। রোববার (১৭ অক্টোবর) রাতে কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, কতজন আটকা পড়েছেন, সেটি তিনি নিশ্চিত নয়। তবে প্রায় ২৫০ জনের মতো হবে। বৈরী আবহাওয়া কেটে গেলে তাদের টেকনাফের উদ্দেশে পাঠানো হবে।

 

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, সেন্টমার্টিন দ্বীপে যারা আটকা পড়েছেন তারা মূলত ২ থেকে ৩ দিন আগে আসছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে।

 

তিনি আরও বলেন, রোববার (১৭ অক্টোবর) তাদের ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কোনো ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড। আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মূলত ট্রলার ও স্পিডবোট আসতে পারেনি আবহাওয়া খারাপ থাকার কারণে। বৈরী আবাহাওয়া কেটে গেলে সবাইকে ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here