Home দেশের খবর চট্টগ্রাম ফেনীতে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত ২০

ফেনীতে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত ২০

0
178

নজর২৪ ডেস্ক- ফেনীতে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিকেল ৫টার দিকে হিন্দু সম্প্রদায়ের একটি সমাবেশ শুরুর পরপরই শুরু হয় সংঘর্ষ।

 

স্থানীয়রা জানান, শহরের ট্রাংকরোডে কেন্দ্রীয় কালীবাড়ির সামনে বিকেলে বিক্ষোভ সমাবেশ করে হিন্দু সম্প্রদায়। এর পাশেই ফেনী বড় জামে মসজিদের অবস্থান। সেখানে আসরের নামাজের পর মুসল্লিদের একাংশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ সময় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন রিয়াদ মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন।

 

এ সময়ে ট্রাংক রোডের এ অংশে যানচলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ রয়েছে দোকানপাট।

 

শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বড় বাজারে ২০টি দোকানে লুটপাট ও অর্ধ শতাধিক দোকানে ভাংচুর করা হয়েছে। এতে কারা জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেননি পারভেজ।

 

ঘটনাস্থলে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদেরও ঘটনাস্থলে দেখা গেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাও আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here