পরীমণির প্রতি অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপক্ষ

বিনোদন ডেস্ক- আদালতে নির্দিষ্ট সময়ে হাজির হননি চিত্রনায়িকা পরীমণি। আসেন প্রায় তিন ঘন্টা দেরিতে। পরীমণির এই দেরিতে উপস্থিত হওয়ায় তার প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

 

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন পরীমণির আইনজীবী আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। সে আবেদনের শুনানিতে অংশ নিতে আজ সকাল ১০টায় আদালতে হাজির কথা ছিলো পরীর। কিন্তু সকাল ১০ টায় না এসে তিনি আসেন প্রায় ২টায়। ঠিক সময়ে না আসাতেই তার প্রতি আদালতে অসন্তুষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ।

 

তিনি বলেন, সকাল ১০টায় হাজিরার কথা। কিন্তু তার জন্য সময় ১২টায় দেয়া হয়েছিল। তারপরেও তিনি আদালতে হাজির হতে না পারাটা খুব দুঃখজনক। এখন দুপুর ১টা বাজে। এভাবে এলে তো চলবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান।

 

এরপর আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, স্যার আসামি পরীমণি রাস্তায় আছেন। একটু সময় দেন তিনি আদালতে এসে পৌঁছাবেন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করেন।

 

পরীর স্থায়ী জামিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে তার জামিন বিষয় শুনানি হয়। আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *