Home প্রধান খবর নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা গ্রেপ্তার

নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা গ্রেপ্তার

0
75

নজর২৪, ঢাকা- গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার (০৫ অক্টোবর) রাতে দক্ষিণখানের কাওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান।

 

সিআইডি জানায়, ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘নিরাপদ ডটকম’-এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গত ২ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

 

আজাদ রহমান জানান, আগের মামলাতেই প্রতিষ্ঠানটির পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে সিআইডির অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here