Home আন্তর্জাতিক ধূলিময় হাজতঘর, নিজেই ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

ধূলিময় হাজতঘর, নিজেই ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

0
92

আন্তর্জাতিক ডেস্ক- আট কৃষক নিহতের ঘটনায় উত্তাল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্মীপুর খেরি জেলা। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। কিন্তু লক্ষ্ণৌ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরেই সিতাপুরে পুলিশ তাঁকে আটক করে।

 

পুলিশের মুখোমুখি এই সিনিয়র কংগ্রেস নেতার উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি নাটকীয় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আটকের পর যে গেস্টহাউসের একটি কক্ষে রাখা হয়েছে সেটি ঝাড়ু দিচ্ছেন প্রিয়াঙ্কা। সাদা টাইলস বসানো ধূলিধূসরিত ছোট্ট কক্ষটি নিজ হাতেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন তিনি।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রভিন্সিয়াল আর্মস কনস্ট্যাবুলারি গেস্ট হাউসের একটি কক্ষের মেঝে ঝাড়ু দিচ্ছেন প্রিয়াঙ্কা। তিনি সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ওটা আমার রুম ছিল। নিজের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমি পছন্দ করি।

 

উত্তর প্রদেশগামী প্রিয়াঙ্কার টিমের এক সদস্য বলেন, যেই কক্ষটিতে প্রিয়াঙ্কাকে রাখা হয়েছিল সেটি ছিল খুব নোংরা। তিনি নিজেই সেটি পরিষ্কার করে নিয়েছেন।

 

ওই এলাকায় কংগ্রেস নেতাকর্মীরা ভিড় করছেন। কংগ্রেসের অভিযোগ, প্রিয়াঙ্কা এবং দিপেন্দর হুদার বিরুদ্ধে বল প্রয়োগ করেছে পুলিশ।

 

গতকাল রোববার লক্ষ্মীপুর খেরিতে বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। এতে চার কৃষকসহ আটজন নিহত হন। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। পথেই তাঁকে আটক করে উত্তর প্রদেশ পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here