Home প্রধান খবর প্রবাসীদের করোনা পরীক্ষার ফি দেবে সরকার

প্রবাসীদের করোনা পরীক্ষার ফি দেবে সরকার

0
77

নজর২৪, ঢাকা- বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের করোনার আরটি-পিসিআর টেস্ট ফির এক হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

 

শনিবার (২ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

 

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স প্রেরণ করেন। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার এক হাজার ৬০০ টাকা ফি মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here