Home প্রধান খবর বিএনপির আলোচনা সভা জনসভায় রূপান্তরিত, মির্জা ফখরুলের ধমক

বিএনপির আলোচনা সভা জনসভায় রূপান্তরিত, মির্জা ফখরুলের ধমক

0
71

নজর২৪, ঢাকা- রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপি’র আলোচনা সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। সকাল ১০টায় আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন সাংগঠনিক এলাকা থেকে আলোচনা সভাস্থলে আসা শুরু করে।

 

শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের হলরুম কয়েক হাজার বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় হলরুমে জায়গা না হওয়ায় সহস্রাধিক নেতাকর্মী হলরুমের বাইরে অবস্থান নেয়।

 

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘তারেক রহমান’, ‘খালেদা জিয়া’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগানে পুরো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট প্রকম্পিত করে তোলে।

 

‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক বিএনপির আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা স্লোগান দিতে শুরু করলে মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডায়াসে মাইক নিয়ে ক্ষুব্ধকণ্ঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি নেতাকর্মীদের ধমক দেন।

 

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ডোন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনও স্লোগান হবে না। আজকে এটা আলোচনা সভা, জনসভা না। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করো।’

 

তরুণদের উদ্দেশে ফখরুল বলেন, ‘সভার গুরুত্ব অনুধাবন করো। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে সভা করা যাবে না আর। দয়া করে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদের প্রেসক্লাবে সভা হওয়ার কথা ছিলো, সেখানেও বন্ধ হয়েছে।’

 

প্রসঙ্গত, আজকের আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১ অক্টোবর, শুক্রবার হওয়ার কথা থাকলেও পরে অনুমতি মেলেনি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here