Home জাতীয় জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

0
171

নজর২৪, ঢাকা- জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এর আগে আজ শনিবার সকাল ৯টা ১২মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, রাজধানীর শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান।

 

জাপা সূত্র জানায়, করোনায় (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়।

 

জিয়াউদ্দিন বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষাউপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here