Home প্রধান খবর ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর, প্রতি আসনে লড়বেন ৪৫ জন

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর, প্রতি আসনে লড়বেন ৪৫ জন

0
109

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার ঢাবিতে ভর্তির জন্য প্রতি আসনে পরীক্ষা দেবেন ৪৫ জন।

 

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

 

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে সাত বিভাগে সাতটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস জানায়, ‘ক’ ইউনিটের ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউনিটে আসন প্রতি লড়বেন ৬৪ জন।

 

‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন প্রতি লড়বেন ২০ জন। ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন এবং ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন আবেদন করেছেন। এ ইউনিটে আসন প্রতি লড়বেন ৭৩ জন।

 

আর ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে লড়বেন ১৫ হাজার ৪৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউনিটে আসন প্রতি লড়বেন ১১৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here