Home প্রধান খবর মুফতি ইব্রাহীম ডিবির হাতে আটক

মুফতি ইব্রাহীম ডিবির হাতে আটক

0
53

নজর২৪ ডেস্ক- আলোচিত ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীম জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার দিবাগত রাত ২টার পর ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ আছে। সেগুলো যাচাই করতে আমার তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here