Home জাতীয় নির্দলীয় সরকারের দাবিতে ১ অক্টোবর বিএনপির প্রথম কর্মসূচি

নির্দলীয় সরকারের দাবিতে ১ অক্টোবর বিএনপির প্রথম কর্মসূচি

0
69

নজর২৪ ডেস্ক- ২০০১ সালের ১ অক্টোবর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। দলের নেতারা মনে করেন, ওই নির্বাচনের পর দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই ওইদিনকে ‘উপলক্ষ’ হিসেবে ধরে নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা বোঝাতে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা করতে যাচ্ছে দলটি।

 

এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের গুরুত্বটা জাতির সামনে তুলে ধরবেন দলের নীতিনির্ধারকরা। তারা বলছেন, এটিই হবে নির্বাচনকালীন সরকারের দাবিতে প্রথম র্কসূচি; এর পর ধাপে ধাপে আরও কর্মসূচি আসবে।

 

দলের নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা যায়, তা-ই একমাত্র ভাবনা। এ লক্ষ্যে কর্মপন্থা ঠিক করতে একের একের বৈঠক করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারকরা। কর্মপন্থা চূড়ান্ত করার পর পরিস্থিতি বুঝে রাজপথে আন্দোলন কর্মসূচি দেবেন তারা। এ লক্ষ্যে ঘরোয়াভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজের বিশিষ্টজন সঙ্গে নিয়ে সভা-সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত শনিবার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির

 

ভার্চুয়াল বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে। এজন্য আগামী ১ অক্টোবর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের দিনটি বেছে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০০১ সালের ওইদিন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি।

 

গতকাল রবিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটি নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আগামী ১ অক্টোবর প্রেসক্লাবের মিলনায়তনে একটি আলোচনাসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।’

 

দলটির একাধিক নেতা জানান, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিটি শুধু বিএনপির দাবির মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারবিরোধী রাজনৈতিক দল ও পেশাজীবীদের মাঝেও ছড়িয়ে দিতে চায় দলটি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে যাওয়ার বার্তা দিয়ে এরই মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই দফায় ছয়দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here