Home প্রধান খবর একই দিনে পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

একই দিনে পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

0
77

নজর২৪, ঢাকা- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরের পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রবিবার (১১ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বরাবর পদত্যাগপত্র জমা দেন মুরাদ রেজা।

 

করে বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন শুধু এসএম মুনির। এদিকে আজ সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

 

এর আগে সকালে পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তিনি ২০১০ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

 

, ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here