ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনে ভয়াবহ ডাকাতি, নিহত ২

নজর২৪, জামালপুর- ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার পর ট্রেনটিতে ডাকাতির ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজন জামালপুর পৌর শহরের ইকবালপুরের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ(৪০)। অপরজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।

 

এ সময় আহত হয়েছেন ইসলামপুর উপজেলার মাঝপাড়ার বাসিন্দা হিরু মিয়ার ছেলে রুবেল (২২)। বর্তমানে তিনি জামালপুর ২৫০শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) উপ-পরিদর্শক সোহেল রানা।

 

তিনি জানান, ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ট্রেনে ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *