Home জাতীয় গ্রহণযোগ্য পন্থায় এবারও নির্বাচন কমিশন গঠন করা হবে: কাদের

গ্রহণযোগ্য পন্থায় এবারও নির্বাচন কমিশন গঠন করা হবে: কাদের

0
244

নজর২৪, ঢাকা- গ্রহণযোগ্য সব পন্থায় এবারও নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে তিনি এ কথা বলেন। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

 

ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here