Home দেশের খবর চট্টগ্রাম কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

0
211

নজর২৪, কুমিল্লা- কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি সিএনজির সংঘর্ষ হয়। এসময় বাসচাপায় অটোরিকশার চার যাত্রী প্রাণ হারান।

 

লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here