খালেদার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে তার পরিবারের করা আবেদনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

 

সচিবালয়ে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। একইসঙ্গে তাকে বিদেশ নেওয়ার আবেদনটিও প্রক্রিয়াধীন রয়েছে। সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।’

 

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *