Home কৃষি, অর্থ ও বাণিজ্য অবশেষে চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার

অবশেষে চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার

0
142

নজর২৪, ঢাকা- বিশ্ববাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে চিনির দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা দরে বিক্রি করতে হবে।

 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলমালিকদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়। বৈঠকে চিনি উৎপাদনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

দেশের বাজারে প্রতি কেজি ৬০ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে ছিল চিনির দাম। তবে গত আগস্টের শুরু থেকে চিনির দাম বাড়তে থাকে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামন বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতি কেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here