Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত ৪১

ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত ৪১

0
147

আন্তর্জাতিক ডেস্ক- রাজধানী জাকার্তার বাইরে একটি কারাগারে অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ট্যাঙ্গেরাং কারাগারে এই আগুন ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ কয়েদীই ঘুমিয়ে ছিলেন।

 

কারাগারের ব্লক-সি’তে আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে প্রায় ১২২ জন বন্দি ছিলেন। ওই ব্লকের ধারণক্ষমতা মাত্র ৪০ জনের।

 

ব্লকটিতে মূলত মাদক সংক্রান্ত অপরাধীদের রাখা হতো। মৃত্যুর পাশাপাশি বহু কয়েদী আহত হয়েছে। তাদের কয়েক জনকে আইসিইউতে পাঠানো হয়েছে।

 

ধারণা করা হচ্ছে একটি সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও ইন্দোনেশিয়ার কারেকশনাল ইনস্টিটিউশনের মুখপাত্র অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করেননি। তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

দেশটির কমপাস টিভির এক ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা একটি ভবনের ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত ও আটজন গুরুতর আহত হওয়ার খবর দিয়েছে সম্প্রচার মাধ্যমটি।

 

পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস মেট্রো টিভিকে বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আরও অন্তত ৭৩ জন সামান্য আহত হয়েছেন বলে তিনি পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here