তুমি নেশা ছেড়ে আমার এখানে ঘুরতে আসো: পরীমনিকে সেফুদা

নজর২৪, ঢাকা- চিত্রনায়িকা পরীমনিকে নেশা ছেড়ে ঘোরাঘুরির পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাতুল্লাহ ওরফে সেফুদা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় কারাগার থেকে পরীমনি মুক্ত হওয়া আনন্দ প্রকাশ করেছেন তিনি।

 

ভিডিও বার্তায় সিফাত উল্লাহ ওরফে সেফুদা বলেন, ‘আমার কলিজা ভেঙে দিয়েছ। আমার হার্টে অপারেশন হয়েছে। তার জন্য তুমি দায়ী। তোমার রূপ, তোমার গুণ, তোমার অভিনয়, তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে জেলে নিয়েছে তাই আমার মন ভেঙে গিয়েছিল। আমি খুশি হয়েছি তুমি জেল থেকে মুক্ত হয়েছ।’

 

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে এই ভাইরাল ব্যক্তিত্ব আরও বলেন, ‘আমার অনুরোধ বর্তমানে তাকে ডিস্টার্ব করবেন না কেউ। তার এখন ঘুম দরকার। তার চিকিৎসা করা দরকার। আপনারা তাকে চিকিৎসা করতে সাহায্য করেন। আমি তার নানাকে বলবো তাকে কোনো হাসপাতালে অথবা বাসায় ডাক্তার এনে চিকিৎসা করতে।’

 

তিনি আরও বলেন, ‘তুমি পরী, তুমি নেশা ছেড়ে দাও। আমি অনেক আগেই নেশা করা ছেড়ে দিয়েছি। তুমিও ছেড়ে দাও। আর একটা বিষয় তোমাকে বলতে চাই তোমার আশপাশে যে লোকজন আছে তারা খারাপ। তাদের সঙ্গ ছেড়ে দাও তুমি।

 

সরকার যদি দেশের বাইরে যেতে অনুমতি দেয় তাহলে দেশের বাইরে ঘুরতে যেতে পারো বা আমার এখানে আসতে পারো তুমি ঘেরাঘুরি করতে।’

 

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরীকে হস্তান্তর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। মাদক মামলায় ২৭ দিন পর জামিন পেলেন এই শীর্ষ নায়িকা।

 

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন।

 

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *