আল্লামা শফীর পাশেই শায়িত হচ্ছেন জুনায়েদ বাবুনগরী

নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দাফন করা হবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস।

 

তিনি বলেন, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই বাবুনগরীকে দাফন করা হবে। এখন কবর খনন করার কাজ চলছে।

 

বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা এলাকায় সরেজমিনে দেখা গেছে, বায়তুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে আল্লামা শফীর কবর ঘেঁষে বাবুনগরীর জন্য কবর খোঁড়া হচ্ছে। ১০-১২ জন মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী কবর খুঁড়ছেন।

 

রাত ১১টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *