Home আন্তর্জাতিক আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়ার ঘোষণা মোদির

আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়ার ঘোষণা মোদির

0
83

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দফতরগুলোকে দেখার নির্দেশনা দিয়েছেন ।

 

মঙ্গলবার অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে মোদি আরও বলেন, আফগানিস্তানের সাধারণ মানুষ সাহায্য চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। খবর- আনন্দবাজার পত্রিকার

 

জানা গেছে, মোদি বৈঠকে জানিয়েছেন, ভারত কেবলমাত্র নিজের দেশের নাগরিকদের রক্ষা করবে না। তিনি বলেছেন, ‘‘আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে। যে আফগান ভাইবোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন, তাদেরও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।’’

 

সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। আশ্রয় দেওয়ার কথা না বললেও সাহায্যের প্রসঙ্গ তুলে মঙ্গলবার মোদি সেই বৃত্তে নিয়ে এলেন অন্য আফগান নাগরিকদেরও।

 

ভারতীয় বিমান বাহিনীর বিমানে মঙ্গলবার আফগানিস্তান থেকে সেদেশে ফিরেছেন ১৪০ জন ভারতীয়। এর মধ্যে রয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাসের কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ট্যান্ডন দেশে ফিরেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে। সেখানে তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here