Home আন্তর্জাতিক আফগানিস্তানে যাওয়াই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল: ট্রাম্প

আফগানিস্তানে যাওয়াই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল: ট্রাম্প

0
100

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

 

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে এই সাক্ষাৎকারটি প্রচারিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং আরও খারাপ হয়েছে। কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

‘মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল, বলেন তিনি।

 

এরআগে মার্কিন সেনা প্রত্যাহারের দায় ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘ট্রাম্পের আমলে তালেবানদের সঙ্গে চুক্তি হয়েছিল। যা তিনি ক্ষমতায় বসার তিন মাসের মধ্যে করেছিল।’

 

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। রোববার পুরোপুরি দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল এখন তা আবার হারিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here