যুবলীগের পদ হারালেন ব্যারিস্টার সুমন, নেপথ্যে যে কারণ

নজর২৪, ঢাকা- সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ব্যরিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সুমন কেন্দ্রীয় যুবলীগের আইন সম্পাদক ছিলেন।

 

শনিবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

 

তিনি বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। উপ-দফতর সম্পাদক অফিসে যাচ্ছেন। রাতের (৭ আগস্ট) মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেবেন।

 

এর আগে, একজন অফিসার ইনচার্জের (ওসি) প্রকাশ্য অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে ফেসবুক লাইভ করে বিতর্কে আসেন সুমন। গত কয়েকদিনে তাকে অব্যাহতি দেয়ার দাবি ওঠে স্যোশাল মিডিয়ায়। আজ সে দাবি পূরণ করল যুবলীগ।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ নভেম্বর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *