Home প্রধান খবর পরীমণির বাসায় মদের খালি বোতল রাখা হয়েছিল: আইনজীবী

পরীমণির বাসায় মদের খালি বোতল রাখা হয়েছিল: আইনজীবী

0
241

নজর২৪ ডেস্ক- ঢাকা ছবির আলোচিত নায়িকা পরীমনি তার আইনজীবীকে জানিয়েছেন, তার বাসায় কোনো মদ ছিলো না। অভিনেত্রীর দাবি, তিনি শখের বশে মদের খালি বোতল সংগ্রহ করতেন।

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এদিকে চিত্রনায়িকা পরীমণির বাসা থেকে উদ্ধারকৃত মদের বোতলগুলো ছিল খালি, ভরা বোতল তার বাসা থেকে পাওয়া যায়নি, দাবি করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী।

 

বনানী থানায় করার মাদকের মামলার শুনানি শেষে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী আরও বলে, ‘তার (পরীমণির) বাসা থেকে যে সাড়ে ১৮ লিটার মদ উদ্ধার দেখানো হয়েছে, তা তার বাসায় ছিল না। তার বাসায় কয়েকটি খালি মদের বোতল ছিল। সেগুলো ডেকোরেশন পিস হিসেবে রাখা ছিল। এগুলো জব্দ তালিকায় দেওয়া হয়েছে। এছাড়া, তার কাছে কোনো আইস এবং এলএসডি ছিল না। আমরা তার জামিন চাই।’

 

আইনজীবী আদালতকে বলেন, ‘এ মামলায় পরীমণিকে হয়রানির কারন পেছনের একটি দ্বন্দ্ব (নাসিরের বিরুদ্ধে মামলা)। তার মানসম্মান নষ্টের জন্যেই এ মামলা। স্বনামধন্য একজন নায়িকার মানসম্মান যাতে ক্ষুণ্ন না হয় সেজন্য রিমান্ড নামঞ্জুর করা প্রয়োজন। তাকে জামিন দেওয়া উচিত।’

 

তিনি আরও বলেন, এমন ঘটনায় পরীমণি অত্যন্ত বিব্রত ও লজ্জিত। এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here