Home প্রধান খবর পরীমনিকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

পরীমনিকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

0
134

নজর২৪, ঢাকা- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজকে র‍্যাব সদর দপ্তর থেকে বনানী থানায় আনা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ৫টা ৩৫ মিনিটে র‍্যাব সদর দফতর থেকে তাদের বনানী থানায় নিয়ে আসা হয়।

 

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, র‍্যাব সদস্যরা পরীমণি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছেন। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। এ দু’টি মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবেন তদন্ত কর্মকর্তা।’

 

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদেরকে বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা দায়ের করে।

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে পরীমনি ও রাজকে আটকের বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরে র‍্যাব। বাহিনীটি জানায়, অ্যালকোহলের চাহিদা মেটাতে পরীমনি নিজ বাসায় ‘মিনি বার’ স্থাপন করেছিলেন।

 

ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘পরীমনির বাসার মিনি বারে বিভিন্ন বিদেশি মদ, ইয়াবা, এলএসডি ও আইস পাওয়া গেছে। পরীমনিকে জিজ্ঞাসাবাদে আমরা এ তথ্য জেনেছি।

 

‘আমরা জেনেছি, ২০১৬ সালে অ্যালকোহলে আশক্ত হন তিনি। চাহিদা মেটাতেই এই মিনি বার স্থাপন করেন। বিভিন্ন সময় তার বাসায় ডিজে পার্টির আয়োজন করতেন। এই মিনি বারে অ্যালকোহল সরবরাহ করতেন নজরুল ইসলাম রাজ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here