Home প্রধান খবর পরীমনির বাসায় বিপুল মাদক পেয়েছে র‍্যাব

পরীমনির বাসায় বিপুল মাদক পেয়েছে র‍্যাব

0
91

নজর২৪, ঢাকা- সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় প্রায় ৩ ঘণ্টা র‌্যাবের অভিযানের পর তাকে আটক করা হয়েছে।

 

আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান এবং জব্দ তালিকার কথা এখনো জানানো হয়নি। তবে অভিযানের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সুত্র।

 

পরীমনিকে আটকের তথ্য সন্ধ্যা ৭টার দিকে নিশ্চিত করেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। তাকে র‍্যাব -১ কার্যালয়ে নেওয়া হচ্ছে।

 

এদিকে জনপ্রিয় এই নায়িকার বাসায় অভিযানের খবর পেয়ে তার বাসায় সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে।

 

অভিযান চলাকালে পরীমণির বাসার নিচে দেখা যায়, র‍্যাব-১ এর একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। এছাড়া, পুলিশের বেশ কয়েকটি গাড়িও ছিল। বাসার আশপাশে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। মূল গেটের সামনে কয়েকজন র‍্যাব সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিযান শুরুর ৩০ মিনিট পর তার বাসায় একে একে তিন থেকে চারজন র‍্যাবের নারী সদস্য প্রবেশ করেন। এরপর পরীমণিকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

 

আজ বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি থানা-পুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বারবার র‍্যাব তাদের পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র‍্যাব সদস্যরা বাসার ভেতরে ঢোকেন।

 

পরে র‌্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চলছে। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here