Home দেশের খবর ঢাকা ফরিদপুরে রান্নার সময় গোস্তের টুকরায় ভেসে উঠলো আল্লাহর নাম

ফরিদপুরে রান্নার সময় গোস্তের টুকরায় ভেসে উঠলো আল্লাহর নাম

0
101

নজর২৪, ফরিদপুর: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর নামক এলাকার রফিকুল ইসলাম রতন নামক এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া পারু বেগম রান্না করার সময় দেখতে পায় কড়াইয়ের উপর ২ টুকরো গোস্ত লাফাচ্ছে।

 

পরে গোস্ত লাফানো দেখতে পেয়ে তাড়াতাড়ি করে গোস্ত ২ টুকরা কড়াই থেকে উঠালে দেখতে পায় গোস্তের উপর আল্লাহুর নাম। এ সময় তিনি অপলকভাবে তাকিয়ে দেখতে থাকেন। পরে আশপাঁশের উৎসুক জনতা খবর পেয়ে ওই দুই টুকরো গোস্ত দেখতে ভিড় জমান। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে রান্না করার সময় এ অলৌকিক ঘটনা ঘটে।

 

গৃহবধু পারু বেগম জানান, দুপুরে কোরবানির গোস্ত রান্না করার সময় হঠাৎ দেখি দুই টুকরো গোস্ত কড়াইয়ের উপর লাফাচ্ছে। লাফানো দেখতে পেয়ে তাড়াতাড়ি করে দুই টুকরো গোস্ত কড়াই থেকে অন্য পাত্রে উঠাই। তার পর দেখতে পাই গোস্তের উপর আল্লাহুর নাম লেখা।

 

তিনি আরও জানান, এখনও অনেকেই দেখতে আসছেন এই দুই টুকরো গোস্ত।

 

ফরিদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি নিজেও দেখতে গিয়েছিলাম। সত্য ঘটনা। দুই টুকরো গোস্তে মহান আল্লাহর নাম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আশপাঁশের সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ দেখতে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here