নিজস্ব প্রতিবেদক, নজর২৪- করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (৩০ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের এই নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট গত ৪ঠা জুলাই শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৫ই জুলাই রোববার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। সেই থেকেই তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে মারা যান বর্ষীয়ন এ রাজনীতিবিদ।
আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম জানাযা নামাজ ও গ্রামের বাড়ি সাফলকুড়ায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
