Home প্রধান খবর করোনায় মারা গেছেন ১০৩ পুলিশ সদস্য, আক্রান্ত প্রায় ২৪ হাজার

করোনায় মারা গেছেন ১০৩ পুলিশ সদস্য, আক্রান্ত প্রায় ২৪ হাজার

0
129

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১০৩ জন সদস্য মারা গেছেন। তাদের অধিকাংশই জনগণের সেবায় মাঠে দায়িত্ব পালন করেছেন।

 

পুলিশ সদরদফতর জানায়, সোমবার (২৬ জুলাই) ভোর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ২৩ হাজার ৮১৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২৮৮ জন।

 

জুলাই মাসে নমুনা দেওয়া শতকরা ২৩ শতাংশ পুলিশ সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে পুলিশের সদস্যরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত এক হাজার ৫২৬ জন বিভিন্ন হাসপাতালে এবং কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি আছেন।

 

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি তাদের জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

 

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণেও রেকর্ড হয়েছে, ১৫ হাজার ১৯২ জন।

 

করোনায় আক্রান্তদের মধ্যে এর আগে এক দিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল ১৯ জুলাই। আর এর আগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল ১২ জুলাই, ১৩ হাজার ৭৬৪ জনের দেহে।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জনের।

 

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ।
,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here