Home প্রধান খবর গাড়িতে বসেই করোনার টিকা নিলেন খালেদা জিয়া

গাড়িতে বসেই করোনার টিকা নিলেন খালেদা জিয়া

0
147

নজর২৪, ঢাকা- রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

সোমবার (১৯ জুলাই) বিকাল ৩ টা ৪৫ মিনিটে হাসপাতালে এসে পোঁছান খালেদা। ৩টা ৫৫ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে গাড়িতে বসেই টিকা নেন তিনি।

 

খালেদা জিয়াসহ ছয় জনকে টিকা দেয়া হয়েছে। বাকি পাঁচজন হলেন বিএনপি নেত্রীর পরিবারের সদস্য।

 

সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

 

গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। গতকাল রোববার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।

 

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here