করোনায় বিএনপির সাবেক এমপি খুররম খান চৌধুরীর মৃত্যু

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 

তিনি বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। ছেলে নাসের খান চৌধুরী যুক্তরাষ্ট্রে ও মেয়ে মাফরিহীন খান অস্ট্রেলিয়ায় থাকেন। মেয়ে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় রওয়ানা করেছেন। তিনি দেশে পৌঁছালে পরে দাফনের সময় নির্ধারণ করা হবে এবং তার মরদেহ ময়মনসিংহের নান্দাইল উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *