মন্ত্রীর পায়ে ঝুলছে মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক- করোনার তৃতীয় ঢেউ যে শুরু হয়ে গেছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা এবং মুখে মাস্ক পরে থাকার জন্য বিশেষজ্ঞরা বারবার বলেছেন।

 

তবে ভারতের উত্তরাখন্ডের এক মন্ত্রীর মুখে নয়, পায়ের আঙুলে ঝুলতে দেখা গেছে মাস্ক! যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

 

উত্তরাখন্ডের কৃষিমন্ত্রী সুবোধ উনিয়াল অপর কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করছিলেন। সেই বৈঠকের ছবিতে দেখা যাচ্ছে, কারও মুখেই মাস্ক নেই। কৃষিমন্ত্রীরও থুতনিতে ঝুলছে মাস্ক। তবে সবচেয়ে বিচিত্র অবস্থা জাতিস্মরানন্দের। তার পায়ের আঙুলে মাস্ক ঝুলতে দেখা গেছে।

 

হরিদ্বারের বিধায়ক জাতিস্মরানন্দ উত্তরাখন্ডের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি হয়েও এমন উদাসীনতা তিনি কী করে দেখাতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

 

ভারতে দিন দিন মাথাচাড়া দিচ্ছে ডেলটা প্লাস স্ট্রেন। এবার খোদ উত্তরাখন্ডের মন্ত্রীদের মধ্যেই এমন উদাসীনতাকে কেন্দ্র করে নতুন করে তৈরি হল বিতর্ক।

 

উল্লেখ্য, গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

 

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *