Home আন্তর্জাতিক ফিটনেস ধরে রাখার গোপন রহস্য জানালেন ৬৮ বছর বয়সী মাওলানা তারেক জামিল

ফিটনেস ধরে রাখার গোপন রহস্য জানালেন ৬৮ বছর বয়সী মাওলানা তারেক জামিল

0
245

নজর২৪ ডেস্ক- বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও পাকিস্তানি দায়ি মাওলানা তারেক জামিলের ভক্তদের বড় একটি অংশ তার ফিটনেসের পেছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে জানতে আগ্রহ ও কৌতূহল প্রকাশ করেছেন। তাদের কৌতূহলের প্রেক্ষিতে মাওলানা তারিক জামিল নিজের ফিটনেসের গোপন রহস্য জানিয়েছেন।

 

একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মাওলানা তারিক জামিলকে হোস্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয় তার ফিটনেস সম্পর্কে। খবর- জিও নিউজের

 

হোস্টের প্রশ্নের প্রেক্ষিতে মাওলানা তারিক জামিল তার নিজের ঘরে থাকা জিমের সরঞ্জামাদিকে ফিটনেসের পেছনে লুকিয়ে থাকা গোপন রহস্য বলে উল্লেখ করেন।

 

মাওলানা তারিক জামিল বলেন, তিনি নিয়মিত জিম করেন। একদিন ইয়োগা ও একদিন জিম করেন বলে জানান পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী জনপ্রিয় এই দায়ী আলেম ।

 

মাওলানা তারেক জামিল আরো বলেন, কলেজ লাইফ থেকেই তার এক্সাসাইজ করার ও ফিট থাকার ইচ্ছে ছিল। নিয়মিত অনুশীলন ও ইয়োগার মাধ্যমে এই বয়সেও তার ফিটনেস ঠিক আছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here