Home অন্যান্য জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

0
94

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচবাড়িয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

 

অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু রোববার রাত সাড়ে আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ঘটনাস্থলে ঢাকা থেকে সোয়াত ও বোম ডিসপোজাল টিম পৌঁছেছে।

 

আড়াইহাজার থানার ওসি বলেছেন, আড়াইহাজারের সাতগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ফজলুর বারি খান (মিয়া সাহেব বাড়ি নামে পরিচিত।) নামের এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে রেখেছে সিটিটিসি।

 

এর আগে রোববার ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়াবাড়িতে অভিযান চালানো হয়। ওই আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির কর্মকর্তারা।

 

সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন।

 

সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here