Home প্রধান খবর রূপগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

0
73
lash 52342

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের দাফন সম্পন্নে পরিবারকে ২৫ হাজার ও আহতদেরকে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শুক্রবার (০৯ জুলাই) বিকাল পৌনে ৩টায় বলেন, মরদেহগুলো হস্তান্তরের সময় সরকারি নিয়ম অনুসারে নিহতদের স্বজনদের ২৫ হাজার টাকা দেওয়া হবে। আর যারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের ১০ হাজার করে টাকা দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, কারখানাটির ৫ ও ৬ তলায় এখনও আগুন জ্বলছে। প্রতিটি ফ্লোরের আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

 

শামিম ব্যাপারী বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় আমাকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমরা কাজ করছি। সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here