জয়ের পর আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে যুবকের মৃত্যু

নজর২৪, গাইবান্ধা- গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে। মৃত স্বপন মন্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।

 

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার অন্ধ ভক্ত স্বপন মিয়া। আজ প্রিয় দল কোপার ফাইনালে উঠায় স্বপন তার বাসার ছাদে পতাকা টানাতে যায়। এ সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে শক লেগে ছিটকে পড়ে জ্ঞান হারায় স্বপন। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্বপন মন্ডল মারা যান।

 

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *