Home প্রধান খবর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের আমির বাবুনগরী

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের আমির বাবুনগরী

0
131

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্যে এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে গেলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

 

সোমবার রাত ৮টা ৩৭ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন ধর্মভিত্তিক সংগঠনটির প্রধান। তার সঙ্গে রয়েছেন হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী।

 

বৈঠকে অংশ নিতে সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। জানা গেছে, বৈঠকে কওমি মাদরাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও মামলার বিষয়ে আলোচনা হতে পারে।

 

হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

 

এর আগে, গত ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতা বৈঠক করেন। বৈঠকে হেফাজত নেতারা ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদসহ পুলিশের দুই-তিনজন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here