Home প্রধান খবর লকডাউন দেখতে এসে আটক সেই ৬০০ জনকে জরিমানা করলো আদালত

লকডাউন দেখতে এসে আটক সেই ৬০০ জনকে জরিমানা করলো আদালত

0
93

নজর২৪, ঢাকা- কঠোর লকডাউন দেখতে এসে গ্রেফতার হওয়া ৬০০ জনকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (০২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের ২০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেয়া হয় এদিন।

 

বৃহস্পতিবার তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মেট্রপলিন পুলিশ- ডিএমপি তাদের বিরুদ্ধে মামলা দেয়। এসব ব্যক্তিরা লকডাউন দেখতে ও বিনা কারণে বাইরে বের হয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।

 

ঢাকার সিএমএম আদালতের হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের এসআই শহিদুল ইসলাম বলেন, প্রায় ৬০০ জনকে ডিএমপি আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের জরিমানার আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেয়া হয়।

 

বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী, রমনা, মতিঝিল, লালবাগ, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সর্বাত্মক লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা এবং বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রমনায় ৮৫ জন, লালবাগে ৬০, মতিঝিলে ৮৫, ওয়ারী ১১৭, তেজগাঁওয়ে ১০০, গুলশানে ৮৭ এবং উত্তরায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২১২ জনকে জরিমানা এবং ৩৯১ জনকে থানা থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সরকার এবার যে সর্বাত্মক বিধিনিষেধ ঘোষণা করেছে তা বাস্তবায়নে সারাদেশে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ চলাকালে জনগণকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের দেওয়া হচ্ছে শাস্তি।

 

লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here