Home দেশের খবর মাথায় গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা করলো বিএসএফ

মাথায় গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা করলো বিএসএফ

0
127

নজর২৪, লালমনিরহাট- লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কোচবিহার-১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে রিফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শমসেরনগর কানিরবাড়ী সীমান্তের ৮৬২ নম্বর মেইনপিলার এলাকার সংলী নদীর লাভলুর ব্রিজের কাছ থেকে রিফাতের লাশ উদ্ধার করে নিয়ে গেছে বিএসএফ ও মাথাভাঙা থানা পুলিশ।

 

নিহত রিফাত হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার ইসলাম হোসেনের ছেলে।

 

জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম রিফাত হোসেনের মৃত্যুর বিষয় ও তার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত রিফাতের গলায় ও মাথার পেছনে গুলির চিহ্ন ছিল।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রিফাত সীমান্ত পথে গরু পারাপারে জড়িত ছিলেন। মঙ্গলবার ভোরে ওই সীমান্তে বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরে বিজিবি, এলাকাবাসীসহ আমিও সীমান্তে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। প্রথমে রিফাতের পরিচয় জানা যায়নি। পরবর্তীতে ছবি দেখে রিফাতকে শনাক্ত করে স্থানীয় লোকজন।

 

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে মরদেহ ফেরত নিয়ে আসার জন্য কোচ বিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠক করা হবে। সেখানে প্রতিবাদ জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here