Home কৃষি, অর্থ ও বাণিজ্য অনলাইন কেনাকাটায় আগে পণ্য, পরে টাকা

অনলাইন কেনাকাটায় আগে পণ্য, পরে টাকা

0
143

নজর২৪, ঢাকা- বিশাল অঙ্কের ছাড় দিয়ে গ্রাহকদের কাছ থেকে আগাম টাকা নিয়ে একটি নির্দিষ্ট সময়ের পর পণ্য সরবরাহ করতে বিভিন্ন ই-কমার্স সাইটের কার্যক্রমে লাগাম টানল সরকার।

 

বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, বিক্রেতা প্রতিষ্ঠান আগেভাগে টাকা পাবে না। ছাড় বা অন্য যেভাবেই পণ্য বিক্রি করা হোক, সেটি গ্রাহককে সরবরাহ করে তবেই নিতে হবে টাকা।

 

ক্রেতার অর্ডার করা পণ্য হাতে না পাওয়া পর্যন্ত ওই পণ্যের পেমেন্ট সংশ্লিষ্ট বিক্রয়কারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হবে না। এ জন্য পণ্য অর্ডারের বিপরীতে পরিশোধিত টাকা বিক্রয়কারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত এবং সরকার কর্তৃক অনুমোদিত মিডলম্যান প্রতিষ্ঠানের কাছে টাকা জমা থাকবে।

 

অর্ডার করা পণ্য ক্রেতা হাতে পাওয়ার পর ডেলিভারিম্যানের কাছে দেয়া স্বাক্ষরযুক্ত রিসিভ কপি জমা দিলেই পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে টাকা ছাড় হবে। এটি বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে সিস্টেম ব্যবহারের মাধ্যমে করা হবে।

 

বৃহস্পতিবার (২৪ জুন) এক বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) মো. হাফিজুর রহমান জানান, ই-কমার্স বিষয়ে আমরা আজ বৈঠক করেছি। বৈঠকে ইক্যাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও বেসিসের প্রতিনিধিও ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গ্রাহক পণ্য বুঝে পাওয়ার আগে কোনো পেমেন্ট হবে না। পণ্য বুঝে পাওয়ার পরেই গ্রাহক টাকা পরিশোধ করবেন। এ নিয়ম দেশের সব ই-কমার্সের জন্য প্রযোজ্য।

 

তিনি আরও বলেন, আমরা আগামী রোববার এ সুপারিশ বাংলাদেশ ব্যাংককে পাঠাব। বাংলাদেশ ব্যাংক এটা বাস্তবায়ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here