Home জাতীয় ‘আমার মোবাইলটা এখন মৃত, যার ডেডবডি খুঁজে পাওয়া মুশকিল’

‘আমার মোবাইলটা এখন মৃত, যার ডেডবডি খুঁজে পাওয়া মুশকিল’

0
69

নজর২৪, ঢাকা- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণি থেকে মোবাইল হারানোর ঘটনা ঘটলেও এখনো উদ্ধার হয়নি আইফোনটি।

 

এই বিষয়ে প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমার ফোনটি এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি ফোন চুরি হয়।

 

মঙ্গলবার (২২ জুন) এনইসি সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ১২-১৪ কোটির মতো লাইভ ফোন আছে। এর মধ্যে প্রত্যেকদিন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমি শুনেছি লন্ডনেও এ রকম হয়। আমার দেশি বহু লোক লন্ডনে বাস করে। তারা বলে যে, রানির বাড়ির সামনে থেকে ফোন নিয়ে গেছে আমার।’

 

তিনি বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি একজন নাগরিক হিসেবে যা দেখছি, আমার জীবদ্দশায় ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট (বিস্ময়কর উন্নতি) দেখেছি। আমাদের সরকার আছে বলে নয়। এই ঢাকা শহরে ৪০ বছর আগে চলাফেরা করতে গিয়ে কত রকমের দুর্ভোগের শিকার যে আমরা হয়েছি! তার তুলনায় এখন মেয়েছেলেরা ভালো পরিবেশে ঘোরাফেরা করতে পারে। এটা আরও ইম্প্রুভ (উন্নতি) করা দরকার। এটা নিত্য আমরা চালিয়ে যাব।’

 

মন্ত্রী বলেন, ‘আর যে মোবাইলটা গেছে সেটা পাওয়া যায়নি, কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে, মোবাইলটাকে তারা আর চার্জ করছে না। ইট ইজ অ্যা ডেড ফোন নাউ (এটা এখন মৃত ফোন)। ডেডবডি খুঁজে পাওয়া মুশকিল। যদি একটাকে চার্জ করতো তাহলে লোকেট (শনাক্ত) করা সহজ হতো। এটা এভাবেই আছে। এটা নিয়ে আমি দুঃখিত বা শঙ্কিত নই। এটা একটা অর্ডিনারি এক্সিডেন্টের (সাধারণ) ঘটনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here