Home আন্তর্জাতিক পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশনকক্ষ রণক্ষেত্র, আহত ১

পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশনকক্ষ রণক্ষেত্র, আহত ১

0
77

আন্তর্জাতিক ডেস্ক- সরকারদলীয় ও বিরোধী আইনপ্রণেতাদের সংঘর্ষে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের পার্লামেন্ট।

 

ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের বক্তব্য দ্বিতীয় দিনের মতো ব্যাহত করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সময় এক পক্ষ আরেক পক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে। এতে এক নারী সদস্য আহত হয়েছেন।

 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার জাতীয় পরিষদে ২০২১-২২ সালের বাজেট নিয়ে বিতর্ক আয়োজন করা হয়। শুক্রবার দেশটির অর্থনমন্ত্রী শওকত তারিন বাজেটটি উত্থাপন করেছেন।

 

বাজেট বিতর্কের শুরুতে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় ক্ষমতাসীন দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ শুরু করেন। আইনপ্রণেতারা একে অপরের মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করলে মুহূর্তেই তা কুরুক্ষেত্রে রূপ নেয়। পরে শুরু হয় গালাগালি। এক পর্যায়ে একদল অপর দলকে লক্ষ্য করে বাজেটের কপি নিক্ষেপ করে।

 

ক্ষমতায় থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আলি আওয়ানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে চিৎকার করে কথা বলতে গেছে।

 

পিটিআই’র এক নারী আইনপ্রণেতা মালেকা বোখারির চোখে বাজেটের একটি কপি লাগায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার মারাত্মক কোনও ক্ষতি হয়নি।

 

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শেহবাজ পরে এক টুইটে পিটিআইকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আজ পুরো জাতি তাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন কীভাবে ক্ষমতাসীন দল গুণ্ডাগিরি করছে। এটি প্রমাণ করে ইমরান খান ও তার দল নৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে। পিটিআই একটি ফ্যাসিবাদী ও নিপীড়ণকারী দলে পরিণত হয়েছে।

 

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, এই ঘটনার জন্য বিরোধী দল দায়ী। কারণ তাদের এক সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

 

অবশ্য, যখন এই কাণ্ড ঘটছিল তখন পিটিআইয়ের কয়েকজন সিনিয়র নেতাকে হাসতে ও উৎসাহ দিতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here