Home প্রধান খবর নাসির ইউ মাহমুদের প্রশংসায় জাপা চেয়ারম্যান জিএম কাদের

নাসির ইউ মাহমুদের প্রশংসায় জাপা চেয়ারম্যান জিএম কাদের

0
57

নজর২৪, ঢাকা- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদের প্রশংসা করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, নাসির মন্দ লোক নয়, কীভাবে হয়েছে, জেনে ব্যবস্থা নেওয়া হবে’।

 

এখনই নাসিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবেনা উল্লেখ করে জিএম কাদের বলেন, নাসির মাহমুদ ১৯৮৬ সালে প্রতিষ্ঠাকাল থেকেই জাতীয় পার্টির সদস্য। মাঝে তিনি নিষ্ক্রিয় ছিলেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় তাকে ২০২০ সালে প্রেসিডিয়াম সদস্য করা হয়। দলের প্রয়োজনে তাকে পাওয়া যেত। কেউ কখনো বলেনি, নাসির মাহমুদ খারাপ মানুষ। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

 

তিনি বলেন, কখনো এমন কিছু দেখেনি বা শুনিনি যাতে নাসির মাহমুদ খারাপ মানুষ মনে হতে পারে। তিনি উত্তরা ক্লাবের তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন। উত্তরা ক্লাবের সদস্য শিক্ষিত ও প্রতিষ্ঠিত মানুষ। তারা তো একজন খারাপ মানুষকে তাদের সভাপতি হিসেবে বেছে নেবেন না!

 

নাসিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা দায়েরের ঘটনায় হতবাক হয়ে জিএম কাদের বলেন, অভিযোগ শোনার পর আমি শকড! দলীয় ফোরামে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা হবে। যাচাই বাছাই করে দেখা হবে কী ঘটেছিল। একজনের বিরুদ্ধে অভিযোগ এলেই তিনি অপরাধী হয়ে যান না। নাসির অপরাধী হয়ে থাকলে, জাতীয় পার্টি তাকে প্রশ্রয় দেবে না। বাঁচানোরও চেষ্টা করবে না।

 

জানা যায়, নাসির ইউ মাহমুদ বা নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। ২০২০ সালের ২৮ ডিসেম্বর জাপার ৯ম কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়।

 

এছাড়া তিনি কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান। উত্তরা ক্লাব লিমিটেডের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন লায়ন ক্লাব ইন্টারন্যাশনালের ডিসট্রিক্ট চেয়ারম্যান।

 

নাসির ইউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের সদস্য। তিনি ৩৭ বছর ধরে ডেভেলপার ব্যবসায়ে আছেন। ১০ বছর ধরে মাহমুদ কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। কুঞ্জ ডেভেলপার্সের আগে তিনি মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের এমডি ছিলেন।

 

উল্লেখ্য, ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলায় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মদসহ অন্যান্য মাদক দ্রব্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here