আন্তর্জাতিক ডেস্ক- বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান।
তিনি ইহুদি-আমেরিকান কমিটির ওয়েব সাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ক্ষোভের কথা জানিয়েছেন। খবর- পার্স টুডের
আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, এটা দুঃখজনক যে অনেক দেশ সরাসরি হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে কথা বলছে না।
তার দাবি, কোনো কোনো দেশ হিজবুল্লাহ ও হামাসের সামরিক শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যায়িত করলেও রাজনৈতিক শাখাকে এর বাইরে রাখছে, কিন্তু বাস্তবে এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই।
এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে অন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের প্রধান শত্রু ও রক্তপিপাসু ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এরপর থেকে অন্যান্য দেশকেও এই কাজে উৎসাহ দিয়ে যাচ্ছে। হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে নিয়মিত বক্তব্য-বিবৃতি দিচ্ছেন আরব আমিরাতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
