প্রবাসের কথা ডেস্ক: সৌদিআরবের রাজধানী রিয়াদে মো: সোহাগ (২৩) শুক্রবার (১১ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত সোহাগ (২৩) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাগরদী মোল্লাবাড়ির মিরাজ মোল্লার বড় ছেলে।
নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পরিবারের মায়া ত্যাগ করে অল্প বয়সেই পাড়ি জমান মরুর দেশ সৌদিআরবে। তিনি খুবই হাস্যজ্জল এবং কর্মঠ ছিলেন।
সোহাগের অকাল মৃত্যুতে তার আত্মীয়গণ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সৌদি আরবে বাংলাদেশী সংগঠন ‘আমরা সৌদিআরব বাংলাদেশী প্রবাসী’ এবং ‘সৌদিআরব রিয়াদ প্রবাসী’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
বর্তমানে মৃত মো: সোহাগ (২৩)এর মরদেহ রিয়াদের হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত রয়েছে।





