Home আন্তর্জাতিক টিকা নিলেই গাঁ’জা ফ্রি! অভিনব অফার মার্কিন যুক্তরাষ্ট্রে

টিকা নিলেই গাঁ’জা ফ্রি! অভিনব অফার মার্কিন যুক্তরাষ্ট্রে

0
142

আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা গ্রহণের গতি কমে আসছে। এমন অবস্থায় টিকা নেওয়াতে উৎসাহ দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, টিকা নিলে বিনামূল্যে বিয়ার পাওয়া যাবে। সঙ্গে ছিল আরও বেশ কিছু সুবিধার ঘোষণা।

 

এবার দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্য আরেকটি অভিনব ঘোষণা দিয়েছে। তারা বলেছে, টিকা নিলে বিনামূল্যে পাওয়া যাবে গাঁ’জা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার এখবর জানিয়েছে।

 

সোমবার ওয়াশিংটনের লিকার ও ক্যানাবিস বোর্ড (এলসিবি) জানায়, সাময়িক সময়ের জন্য ক্রেতাদের জন্য ‘জয়েন্ট ফর জ্যাবস’ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এর আওতায় প্রাপ্ত বয়স্ক ব্যক্তি টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করলে অভিনন্দনসূচক গাঁ’জা দেওয়া হবে।

 

১২ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। এতে শুধু আগে তৈরি করে রাখা গাঁজার একটি শলাকা দেওয়া হবে।

 

ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ওহাইয়োসহ বেশ কিছু অঙ্গরাজ্যে টিকা নেওয়াতে উৎসাহ দিতে লটারির আয়োজন করছে। মঙ্গলবার রাতেই ওয়াশিংটন তাদের প্রথম লটারি জয়ীর নাম ঘোষণা করবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক ও ওহাইয়োতে ফুল-রাইড স্কলারশিপ।

 

এর আগে টিকা নেওয়ার প্রসংশাপত্র দেখালে বিভিন্ন রেস্তোরাঁ এবং পাবে ফ্রিতে সুরাপানের সুযোগ মিলছিল ওয়াশিংটনে। এই আবহে টিকাকরণে মানুষকে উত্সাহ দিতে আরও একটি নতুন অফার দেওয়া হল সেরাজ্যে। এছাড়াও টিকা নিলে খেলা দেখতে যাওয়ার ফ্রি টিকিট, ১ মিলিয়ন ডলার পর্যন্ত পুরষ্কার দেওয়ার ঘোষণাও করা হয়েছে মার্কিন মুলুকে।

 

টিকা প্রদানে এগিয়ে থাকলেও করোনা ভাইরাসের টিকা নিতে বহু জনগণকেই উদ্বুদ্ধ করতে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। এই কারণেই বিভিন্ন স্টেট অভিনব সব অফার চালু করেছেন। তাদের আশা, এই অফারের লোভেই আরও বেশি করে মানুষ টিকা নেবেন মার্কিন মুলুকে।

 

ওয়াশিংটন স্টেটের গভর্নর জে ইন্সলি চান, সেরাজ্যের ৭০ শতাংশ বাসিন্দা টিকার অন্তত প্রথম ডোজ নিয়ে নিলে কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়া হবে। আর এই লক্ষ্য পূরণ করতে তিনি চলতি মাসের শেষকে বেছে নিয়েছেন আল্টিমেটাম হিসেবে। তাই সেখানে ফ্রি মদ, ফ্রি গাঁজা, ফ্রিতে খেলা দেখতে যাওয়ার টিকিট সহ বিভিন্ন ‘অফার’ ঘোষণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here