সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল সোয়া ৫টার দিকে তাকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে এখনো করোনা পরবর্তী বেশ কিছু জটিলতা রয়েছে। তাই হাসপাতাল থেকে আপাতত বাসায় ফিরছেন না। পুরোপুরি সুস্থ হলেই তাকে বাসায় নেওয়া হবে।

 

বেগম জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে। গত কয়েকদিন ধরে শরীরে কোন জ্বর নেই। শ্বাসকষ্টও নেই। আরেকজনের সাহায্য নিয়ে নিয়মিত হাঁটা চলা করছেন। স্বাভাবিক খাবার খেতে পারছেন। ঘুমও হচ্ছে নিয়মিত।

 

ওই চিকিৎসক আরো বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *