নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নজর২৪, ঢাকা- স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং সশরীরে পরীক্ষা ও হল খুলে দেয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে। তবে আর্থিক সংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। যার ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত খোলা রাখা হয়েছে সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাটা অযৌক্তিক।

 

শিক্ষার্থীরা আরও বলেন, একাডেমিক কাউন্সিলে আবাসিক হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করেন এবং বিভিন্ন জায়গায় টিউশনি করে নিজের খরচ চালায় আবার অনেক সময় পরিবারকেও আর্থিক সহযোগিতা করে তাদের টিকে থাকতে হয়।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি, করোনাকালীনন এই সময় অনেকেই টিউশন হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন। এমন অবস্থায় পরীক্ষার জন্য ঢাকায় তার পক্ষে মেসে ওঠা অসম্ভব হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *