নজর২৪, ঢাকা- সংসদ সদস্য আবদুল মতিন খসরু, মো. আসলামুল হকের মৃত্যুতে বাজেট অধিবেশনের প্রথম দিনে শোক প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণেও শোক জানানো হয়েছে।
বুধবার (০২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন।
সাবেক সংসদ সদস্য চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, মেরাজ উদ্দিন মোল্লা, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ, আবুল হাসেম, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইউনুস, জিয়াউর রহমান খান, আব্দুল বারী সরদার, দিলদার হোসেন সেলিম, আব্দুর রউফ খান, ফরিদা রহমানের মৃত্যুতে বাজেট অধিবেশনের প্রথম দিনে শোক প্রকাশ করা হয়।
পরে ইসরাইলি হ/ত্যায/জ্ঞ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসরাইল একের পর এক হ/ত্যাযজ্ঞ চালাছে। এর আগেও হ/ত্যায/জ্ঞ চালিয়েছে, আমরা এই হ/ত্যায/জ্ঞের তীব্র নিন্দা জানাই। যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি বলেন, ফিলিস্তিনের ঘটনা সত্যি খুব অমানবিক। ছোট্ট শিশুদের কান্না, তাদের সেই অসহায়ত্ব, মাতৃ ও পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো এটা সহ্য করা যায় না।
শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অনেক সময় মানবতার এত কথা বলেন কিন্তু এই সময় তারা চুপ থাকেন কেন? আন্তর্জাতিক সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাই হোক আমরা ফিলিস্তিনি ভাইদের সঙ্গে সবসময় আছি। আমরা সাধ্যমত সব রকম সহযোগিতা অতীতেও করেছি, করে যাচ্ছি। অবশ্যই করে যাব।





